crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের দেওয়ানগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

এএসএম সা’-আদাত উল করীম:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ২৯ নভেম্বর সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় যাত্রাবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রতার নাম আতিক মিয়া (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর সকালে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল হক পুলিশ ফোর্স নিয়ে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় সড়কে যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এসময় রৌমারী থেকে ঢাকাগামী পলি পরিবহণ বাসে তল্লাশী চালিয়ে যাত্রী আসনে বসা মাদক বিক্রেতা আতিক মিয়ার কাছ থেকে ২ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আটক মাদক বিক্রতা আতিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রে’নেড হা’মলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রে’নেড হা’মলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে করোনা সন্দেহে ৩৩ ব্যক্তির নমুনা সংগ্রহ

ভূমি সেবা স্মার্ট হচ্ছে

ভূমি সেবা স্মার্ট হচ্ছে

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারো নাই ইনশাআল্লাহ : আবদুস সবুর