crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ, আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করায় হৃদয় মিয়া (১৩) নামে এক ভারতীয় কিশোরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

জানা যায়, ভারতীয় কিশোর হৃদয় মিয়া ভারতের জলপাইগুঁড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, নীলফামারী- ৫৬ বিজিবির অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল গত ২৩ ডিসেম্বর (সোমবার) সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে নিজস্ব গোয়েন্দা সহায়তায় তাকে আটক করে। আটকের পর তাকে বিওপিতে নেয়া হয়। একই সময় তার কাছে থাকা ১ টি ভারতীয় রেডমি মোবাইল ফোন এবং ১ টি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে।

নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে নিজস্ব গোয়েন্দা সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের পরিচালনা পরিষদের সংবর্ধনা ও মিড-ডে মিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রেফতার

ডিমলায় তিন ইউনিয়নের নির্বাচনে ১৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নাগরপুরে ড্রেনেজ সমস্যার সমাধান ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন এমপি টিটু

কালীগঞ্জে গুদাম থেকে চাল আত্মসাৎ, গুদাম কর্মকর্তা আটক

মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি, গ্রেফতার ৩

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনার ভয়াবহ পরিস্থিতিঃ জিএম কাদের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পুলিশের এপিএ চুক্তি স্বাক্ষর

রংপুর রিপোর্টার্স ক্লাবে সভাপতি হালিম আনছারী, সম্পাদক বায়েজীদ আহমেদ

হোমনায় জনসচেতনতা বাড়াতে ওসি’র প্রচারণা

হোমনায় জনসচেতনতা বাড়াতে ওসি’র প্রচারণা