crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তায় নতুন বিওপি, উদ্বোধন করলেন রংপুর রিজিয়ন কমান্ডার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নবনির্মিত নারায়ণপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিওপিটির উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছে। উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) প্রায় ১৪১ দশমিক ৮৭৮ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে। সীমান্তে বিজিবির কার্যকর উপস্থিতি ও নজরদারি বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নারায়ণপুর বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। খিরোড ও ধামেনরহাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

এ সময় মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, নারায়ণপুর বিওপি প্রতিষ্ঠার ফলে পঞ্চগড়ের এ সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার হবে। একই সঙ্গে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নতুন এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন, আবারও মেয়র প্রার্থী ঘোষণা

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

বড়লেখা ও জুড়ীতে তিন দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জহরত

স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাতের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

জগন্নাথপুরে উচ্ছেদ অভিযানে ৭ কোটি টাকার জায়গা উদ্ধার

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, ৬ নারী-পুরুষ আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার