crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল বড় খাসি, রানার্সআপ ছোট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল। ব্যতিক্রমী পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি বড় খাসি এবং রানার্সআপ দল পেয়েছে একটি ছোট খাসি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নতুন চাকলাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে চাকলাহাট সমাজকল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় চ্যাম্পিয়ন ২ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে একটি বড় খাসি এবং রানার্সআপ ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে একটি ছোট খাসি পুরস্কার দেওয়া হয়।

চাকলাহাট সমাজকল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী এবং সাধারণ সম্পাদক নাজির হোসেন।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে চাকলাহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল।

আয়োজকেরা আরও জানান, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানমালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

কেএমপির সদর থানা পুলিশের অভিযানে চো*রাই ইজিবাইকসহ ৪ চো*র আটক

রংপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও বহুমুখী পদক্ষেপ

খুলনায় শিল্প সংক্রান্ত মামলা’র চুরির আসামী গ্রেফতার

খুলনায় শিল্প সংক্রান্ত মামলা’র চুরির আসামী গ্রেফতার

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের শিশু সুরক্ষা (CLPP) কমিটি গঠনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা

হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

বগুড়ায় আত্মসাতের অভিযোগে ঠিকাদার মাকছুদুল আলম খোকন গ্রেফতার

বিএনপি ক্ষমতায় গেলে নেতা-কর্মীদের হ’ত্যার বিচার করা হবেঃ হারুন-অর-রশিদ এমপি

বিএনপি ক্ষমতায় গেলে নেতা-কর্মীদের হ’ত্যার বিচার করা হবেঃ হারুন-অর-রশিদ এমপি