crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের রাস্তার দু’পাশে অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ অভিযান শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের দু’পাশে অ’বৈধ স্থাপনাগুলোর উ’চ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। বৃহস্পতিবার মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এই উ’চ্ছেদ অভিযান। এ সময় স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এই অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।

জানা গেছে, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী কয়েক শতাধিক অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।

সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, ‘সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী কয়েক শতাধিক অ’বৈধ স্থাপনা রয়েছে। আর এসকল স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উ’চ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, ‘সকাল থেকে জগদল বাজার, ব্যারিস্টার বাজারসহ শহরে এই অভিযান পরিচালনা করা হয়।’

পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ অভিযানে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি কে ফুলেল শুভেচ্ছা

এবার নারীর নিরাপত্তায় তৈরি হলো ’লিপস্টিক গান’ !

ভ্যাকসিন আসার পূর্বে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে জোর দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হোমনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ১০

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে নরসুন্দরের খুড়ের আঘাতে যুবক আহত

দিঘলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সপরিবারে ‘মার্চ টু সেক্রেটারিয়েট’ কর্মসূচি ঘোষণা

কালীগঞ্জে লিচু বাগানে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন