crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ন্যাম শীর্ষ সম্মেলন শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আজারবাইজানে অনুষ্ঠিত ১৮তম জোটনিরপেক্ষ ফোরাম ন্যাম শীর্ষ সম্মেলন শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে রোববার স্থানীয় সময় বেলা ১১টায় আজারবাইজানের বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।১২০টি উন্নয়নশীল দেশের জোটনিরপেক্ষ ফোরাম ন্যামের দু’দিনব্যাপী সম্মেলন ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে শুরু হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনে যোগ দেন।শুক্রবার শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া তিনি বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখা বিষয়ে সাধারণ আলোচনায় বক্তৃতা করেন।

ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদারীপুরে ইজিবাইক থেকে ছাত্রীকে তুলে নিয়ে গ’ণধর্ষণের অভিযোগ

মাদারীপুরে ইজিবাইক থেকে ছাত্রীকে তুলে নিয়ে গ’ণধর্ষণের অভিযোগ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

পাবনা শহর উপজেলার ৫৫টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন এমপি প্রিন্স

নীলফামারীর কিশোরগঞ্জে ডাক্তারের শরীরে করোনা সন্দেহে এলাকা লকডাউন

ডিমলায় অসহায় মানুষদের মাঝে পল্লীশ্রী’র ত্রাণ বিতরণ

পঞ্চগড় সীমান্ত থেকে পুশইন করা নারী ও শিশুসহ আটক ১১

ঘরে থেকে নামাজ পড়তে বললেন : আহমদ শফী

রংপুরে ফুলবাড়ী দিবস স্মরণে শ্রমিক অধিকার আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

একটানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক