crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় করোনায় আক্রান্ত গৃহবধূর মৃত্যু,স্বেচ্ছাসেবকের সহায়তায় দাফন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১২, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

মো: বাবুল,নেত্রকোনা থেকে: করোনায় যখন করুণ মৃত্যু, ঠিক তখনই প্রিয় থেকে প্রিয়জনরাও দূরে সরে যায়।এমনই এক করুণ ঘটনা ঘটেছে নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া ইউনিয়নের বাহাম গ্রামে। করোনার উপসর্গ নিয়ে নাজমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। জানা যায়, শুক্রবার সকালে স্বামী শহর আলী বাড়ী বাহাম গ্রামে হোম-কোয়ারেন্টাইনের মধ্য দিয়েই নাজমা আক্তারের মৃত্যু হয়। নাজমার মারা যাওয়ার পর পরই তার অতি প্রিয়জনরা ও এলাকাবাসী লাশ দাফন ও জানাজা দিতে অমত প্রকাশ করায় মোহনগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যমে মৃত নাজমার দাফন করা হয়।

মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর সরকার জানান, গৃহবধূ নাজমা আক্তারের নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং নাজমা আক্তারকে তার স্বামীর বাড়ীতে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়।আজ সকালের দিকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদের সাথে কথা বললে সত্যতা স্বীকার করে বলেন, মারা যাওয়া নাজমা আক্তারের জানাজা,দাফন মৃতের পরিবার ও এলাকাবাসী না করায় আমার পুলিশ এবং স্বেচ্ছাসেবক এর সহায়তায় দাফন সম্পন্ন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী মাস থেকেই হয়ত বিদ্যুৎ-জ্বালানির জন্য এত কষ্ট আর থাকবে না- প্রধানমন্ত্রীর

আগামী মাস থেকেই হয়ত বিদ্যুৎ-জ্বালানির জন্য এত কষ্ট আর থাকবে না- প্রধানমন্ত্রীর

অর্থ আত্মসাৎ, অধ্যক্ষ হুমায়ুন কবিরকে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

মগবাজার বিস্ফোরণে এ পর্যন্ত তত্ত্বাবধায়কসহ ৮ জনের মৃত্যু,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্তত আরও তিনজন

কেএমপি’র কমিশনারকে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য পদ প্রদান

কুষ্টিয়ার আবরার ফাহাদ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাক্টরের হালে পড়ে শিশুর মৃ*ত্যু

ঘোড়াঘাটে একই জমির মালিকানা দাবি দু’পক্ষের, অগভীর নলকুপের বোরিং ভাং’চুরের অভিযোগ

রংপুরে তিন পিস্তলসহ ৪ ডাকাত গ্রেফতার