crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে অ’বৈধভাবে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টার অভিযোগে চারজন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরের পর শুক্রবার(৪ অক্টোবর)দুপুরে ডিমলা থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করেন।যার মামলা নম্বর-৪, তারিখ ৩ অক্টোবর ২০২৪ইং।

আটকরা হলেন-দিনাজপুর জেলার খানাসামা থানার খামাত পাড়া গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ চন্দ্র রায়(২৬),বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (২১)।

মামলা সুত্রে জানা গেছে, বুধবার(২ অক্টোবর)দিবাগত রাত প্রায় ১২টার সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তের নামাজি পাড়ার মেইন পিলার নম্বর ৭৯৪ এর সাব পিলার ১০এস সংলগ্ন এলাকা থেকে তাদের ভারতে অ’নুপ্রবেশের চেষ্টার সময় আটক করেন রংপুর ব্যাটালিয়ন-(৫১) বিজিবির কালিগঞ্জ বিওপির টহল দল।এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১৭০ টাকা, ১৬০ ভারতীয় রুপি, চারটি সিম,দুইটি জাতীয় পরিচয়পত্র,একটি জন্ম নিবন্ধন কার্ড, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল,দুটি চার্জার ও একটি ব্লুটুথ হেডফোন জব্দ করা হয়।পরে মামলা দায়ের করে ডিমলা থানা পুলিশের কাছে আটকদের হস্তান্তর করেন বিজিবি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।তারা কাজের সন্ধানে ভারতে অ’বৈধভাবে অ’নুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাল্যবিয়ে-যৌ*ন হ*য়রানি রুখতে পুঠিয়ায় ব্র্যাকের সভা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

সরিষাবাড়ীতে মেয়র রোকনকে অপসারণের দাবিতে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নীলফামারীতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

ঝিনাইদহে আদম বেপারী টিটোর খপ্পরে পড়ে আনোয়ারের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমি করব: প্রধানমন্ত্রী