crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে বিআরটিএ অফিসের পাঁচ দালাল আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি॥ বিআরটিএ অফিস এলাকায় অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী সিপিসি-২ এর আভিযানিক দল। রোববার(৫ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযানে আটক ৫ দালাল হলেন-জেলা শহরের মাধারমোড় এলাকার শুনিল চন্দ্রের ছেলে স্বাধীন ঘোষ,গোড়গ্রাম ইউনিয়নের ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর, কিশোরীগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর এলাকার ওয়ালিউল্লাহ শাহের ছেলে শেরশাহ, উকিলপাড়ার আব্দুল হামিদের ছেলে জাহিদ হোসেন ও জেলা শহরের  নতুন বাজার এলাকার রমজান আলীর ছেলে সুমন ইসলাম।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের পাঁচশো টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এরকম কাজে জড়িত থাকবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
এ সময় উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) রমিজ আলম। অন্যান্যদের মধ্যে র‌্যাবের কর্মকর্তা ছাড়াও বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
র‌্যাব নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২)এর কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে অভিযোগ ছিল। সে কারণে সেখানে অভিযান পরিচালনা করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেয়া হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৮৮

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে

টেকনাফে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রায়গঞ্জে স্কুলছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে যুবক গ্রে’ফতার

আগামী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

সুন্দরগঞ্জে খেয়াঘাটে কাঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ

তিতাসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে-এর এজেন্ট বাংকিং’র শুভ উদ্বোধন