crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে চ্যানেল ওয়ান ও ডেসটিনি’র সাংবাদিকের উপর হা*মলা,জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

 

নীলফামারী সংবাদদাতা।।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু কর্তৃক প্রায় ১২ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ান ও দৈনিক ডেসটিনির নীলফামারী জেলার প্রতিনিধি সাংবাদিক আবু সাঈদ অপু এবং ক্যামেরাম্যান তাজুল। রোববার(২১ জুন) দুপুরে ওই উপজেলার সদরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়ে  জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

জানা যায়, জেলার কিশোরগঞ্জ বাজারের রাস্তার সাথে ১৫ শতাংশ ও পুকুরের ২৫ শতাংশসহ মোট ৪০ শতাংশ জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী গ্রেনেট বাবু। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটি সম্প্রতি তদন্ত কাজ শুরু করেছেন।

চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে চ্যানেল ওয়ান ও দৈনিক ডেসটিনি’র নীলফামারী জেলা প্রতিনিধি আবু সাঈদ অপু চেয়ারম্যানের দখলে নেয়া জমির তথ্য সংগ্রহ করতে সেখানে যান ঘটনার রোববার দুপুরে।দখলকৃত জমির তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ফেরার পথে চেয়ারম্যান গ্রেনেট বাবুর সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আবু সাঈদ অপু ও ক্যামেরাম্যান তাজুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে ক্যামেরা ও টাইপোটসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নেয়।এ সময় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনায় চেয়ারম্যানসহ ৬ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।সাংবাদিক আবু সাঈদ অপু জানান,পেশাগত কাজে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শেষে ফেরার সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ক্যামেরার লেন্স ভাংচুর, পিটু ক্যামেরা ও টাইপোটসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম(সুজন) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,কোনো নিরপরাধ মানুষ কখনো কোনো গণমাধ্যমকর্মীর উপর পেশাগত দায়িত্ব পালনের কারণে হামলা চালাতে পারেননা।সম্প্রতি সময়ে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতন,হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।এ গুলো ঠাকুর ঘরে কে রে,আমি কলা খাইনা প্রবাদের মতই।আমি দ্রুত সময়ের মধ্যে তদন্ত পুর্বক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনি মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীর উপর হামলা এটি অত্যন্ত দুঃখজনক এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।কিশোরগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহার পেয়েছি।তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উপজেলা পরিবার- পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে জনস্বার্থে সরকারি কাজে বাধা প্রদান, পৌর মেয়রের থানায় অভিযোগ

মানব বন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ গ্রেফতার ৩

ইসির বিরুদ্ধে রুল জারি

ডোমারে স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৭৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

ডোমারে অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

নীলফামারীর ডিমলায় ফে’ন্সিডিলসহ মা-ছেলে আটক

অভাবের তাড়নায় জমজ শিশু বিক্রির কথা শুনে পরিবারের পাশে দাঁড়ালেন জামালপুরের ডিসি