crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৮, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাসিরনগর শাখার উদ্যোগে আজ সোমবার দিনব্যাপি স্থানীয় জামিয়া মাদানীয়া মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। উপজেলা শাখার সভাপতি ও উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী হাফেজ মোবারক হোসাইন।বিশেষ অতিথি ছিলেন বিচারক হাফেজ মাওলানা এমদাদ উল্ল্যাহ,হাফেজ হোসাইন আহমেদ,মাওলানা মাজাহারুল হক কাসেমী,মুফতি আবুল খায়ের মিসবাহ,মাওলানা ফখরুল ইসলাম। প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা,১০ পারা,২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৮ জন প্রতিযোগীর অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্ত হয়। এসময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগণ,ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে প্রধান উপদেষ্টা,প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তার দিয়েই চলে সার্বক্ষণিক ক্লিনিক ব্যবসা, নেই কোন অজ্ঞান বা অবশ করার ডাক্তার

দিনাজপুরে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ঈদের পর

শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই!

কিশোরগঞ্জে ঈদ উপলক্ষে ৬২৬১ পরিবারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

পঞ্চগড়ে  দরপত্রের অধিক গাছ কেটে ঠিকাদারের আত্নসাৎ