crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে এক মুক্তিযোদ্ধার সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে শহীদ মিনারে অবস্থান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধাকে দেখে জড়িয়ে ধরলেন স্থানীয় এম.পি

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু তাঁর জায়গা সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে শহীদ মিনারে নিজের একটি সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর পক্ষে স্বজনসহ এলাকার কিছু মানুষ তার পক্ষে মানববন্ধনে অংশ নেয়। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম গাড়ি দিয়ে যাওয়ার পথে তাঁর দৃষ্টি পড়ে।এরপর মুক্তিযোদ্ধার সমস্যার কথা জেনে তিনি গাড়ি থেকে নেমে শহীদ মিনারে ছুটে যান। সেখানে তিনি মুক্তিযোদ্ধা নজরুলের কথা শুনেন এবং এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, ‘প্রায় বছর ত্রিশেক আগে তার সকল সম্পত্তি দ’খল করে নিয়ে যান স্বজন ও প্রতিবেশীরা। এ নিয়ে মামলা-মোকাদ্দমা চলমান। তিনি এখন শ্বশুর বাড়িতে থাকেন। মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ঘর কিংবা অসহায় হিসেবে আশ্রয়ণ প্রকল্প থেকেও তিনি ঘর পাননি। জায়গা নিয়ে মামলায় একাধিক রায় পেয়েও সেটা বাস্তবায়ন করতে পারছেন না। এ অবস্থায় বাধ্য হয়ে তিনি শহীদ মিনারে অবস্থান নেন। সম্পত্তি ফিরে পেতে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে তিনি অবস্থান নেওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য আসেন।এ বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।’

সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন,‘ওই মুক্তিযোদ্ধার বিষয়টি আমার জানা ছিলো না। মুক্তিযোদ্ধার পরিবার কিংবা অন্য কারো পক্ষ থেকে আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেননি। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয়। ওনার সমস্যাগুলোর কথা বলেছেন। এখন কাগজপত্র দেখে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে মাদক প্রতিরোধে বিক্ষোভ

রংপুরে স্ত্রী হ-ত্যা-র অভিযোগে স্বামী গ্রেফতার

ইস্তফা দিলাম, জীবনে আওয়ামী লীগের রাজনীতি করব না’: কামাল আহমেদ মজুমদার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব পালন

ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, ৮ বেডে ভর্তি ১১৫ শিশু!

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ চার ব্রিজের পুননির্মাণ কাজ চলছে

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ চার ব্রিজের পুননির্মাণ কাজ চলছে

চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁ’জা ও ইয়াবাসহ দুই মা’দক স’ম্রাট গ্রেপ্তার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার