crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারায়ণগঞ্জে যুবককে কু’পিয়ে হ’ত্যা মামলায় কাউন্সিলর শাহীন কারাগারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দর থানার একটি হ’ত্যা মামলায় নারাণয়গঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১১ জুন,২০২৩ খ্রি.) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কাউন্সিলর মো. শাহীন মিয়া বন্দর থানার এই হ’ত্যা মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘বন্দর থানার একটি হ’ত্যা মামলায় সিটি করপোরেশনের একজন কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত।’

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘বন্দর থানার একটি হ’ত্যা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’

৩ এপ্রিল বন্দরের রূপালি আবাসিক এলাকার মেরাজের আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মেরাজুল ইসলাম নামে এক যুবককে কু’পিয়ে হ’ত্যা করা হয়। এই ঘটনায় মেরাজুল ইসলামের মা নাছরীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহীন মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। সেই সঙ্গে এই মামলায় আরও ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

পবিত্র কোরআন শরীফ নিয়ে নাশকতার প্রচেষ্টা – ঘটনাস্থল পরিদর্শন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার

পবিত্র কোরআন শরীফ নিয়ে নাশকতার প্রচেষ্টা – ঘটনাস্থল পরিদর্শন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার

জামালপুরে গাঁজা চাষী আটক

পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় পিতা নিহত, পুত্র আহত

সার্চ কমিটির মাধ্যমে এবারও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবেঃ ওবায়দুল কাদের

ঝিনাইদহের সাধুহাটিতে বাংলা মদসহ নামধারী নাগরিক লীগ নেতা গ্রেফতার

২০ এপ্রিল থেকে দেশব্যাপী হামের টিকাদান শুরু, হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে স্কুলছাত্র নিহত

আলমডাঙ্গায় আ’লীগ নেতা ঠান্ডুর মৃত্যুতে মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের শোক প্রকাশ

পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প