crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুর নেশাগ্রস্ত স্বামীর মারপিট ও অত্যাচারে গৃহবধু হাসপাতালে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৮, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ

নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি : নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচইরতা গ্রামের গৃহবধু শ্রাবণী স্বামীর বেধড়ক মারধরের শিকার হয়ে নাগরপুর হাসপাতালে ভর্তি হয়েছেন।

অমানবিক অত্যাচারের শিকার গৃহবধূ শ্রাবণী জানান, বিগত চার বছর যাবত তার সাথে আমি সংসার করে আসছি, আমার একটি ছেলে সন্তান আছে, আমি আমার স্বামীর সাথে প্রথম খুব ভালো ভাবেই সংসার করে আসছিলাম। কিন্তু পরবর্তীতে তার আচরণের অনেক পরিবর্তন হয় এবং আমাকে নানাভাবে অত্যাচার করতে থাকে ।

ইস্রাফিল -শ্রাবণী দম্পতির সংসার সম্পর্কে জানতে চাইলে শ্রাবণী জানান, আমার মত এত কষ্টের সংসার করা যে কোন মেয়ের জন্য কষ্টদায়ক। আমি চাই না এররকম অত্যাচারী স্বামীর সংসার করতে । আমি মনে করি, এরকম স্বামীর সংসার করার চেয়ে মৃত্যু আমার অনেক ভালো।

জানা গেছে, শ্রাবণীকে মাঝেমধ্যে অনেক অত্যাচার ও মারধর করে নেশাগ্রস্ত স্বামী ইস্রাফিল। সে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শ্রাবণীর কাছে টাকা দাবি করে ইস্রাফিল। আজ ১৮/০১/২০২০ ইং রোজ শনিবার অনুমানিক সকাল ১১টার দিকে পাচইরতা গ্রামের গৃহবধূ শ্রাবণীকে অমানবিক অত্যাচার ও মারধরসহ শরীরের বিভিন্ন স্থানে গরম শিক দিয়ে ছ্যাকা দেয় ও জখমের সৃষ্টি করে স্বামী মোঃ ইস্রাফিল মিয়া। আজ শ্রাবণী ইস্রাফিলের মারধর ও অমানবিক অত্যাচারে হাতের বিভিন্ন জায়গায় জখম নিয়ে অসুস্থ হয়ে নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শ্রাবণী আরও জানান, এলাকার লোক কয়েকবার বসে এর সমাধান করার চেষ্টা করে কিন্তু কোনমতেই এর সমাধান আসে নাই। এই নিউজ লেখার আগ পর্যন্ত অভিবাবক পক্ষ নাগরপুর থানায় একটি অভিযোগ করতে যায় বলে জানায় গৃহবধু শ্রাবণী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

অবশেষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলীর আশ্বাস দিল মন্ত্রণালয়

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

বিসিবির চু*রি যাওয়া লাগেজ পুঠিয়ায় উদ্ধার, গ্রেফতার ৫

ডোমারে আলহাজ্ব জুয়েল চৌধুরীর পিতা ফজলার রহমান চৌধুরীর জানাজা সম্পন্ন

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামালপুরের মেষ্টায় এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত 

হোমনা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্বশুরের দাফন সম্পন্ন

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত