crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধর্মকে ব্যবহার করে যারা স হিং স তা করেছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবেঃ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>>
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ‘ধর্মকে ব্যবহার করে যারা স হিং স তা’ সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই হুঁশিয়ারি দেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলার মধ্যেই বুধবার সকালে কুমিল্লায় কুরআন অ ব মা ন না র অভিযোগ নিয়ে উ ত্তে জ না সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারা তোপের মুখে পড়ে এবং সং ঘ র্ষ সৃষ্টি হয়। এর জের ধরে সারাদেশে বিভিন্ন স্থানে সং ঘ র্ষ সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে যারাই এই ধরনের কোনো ঘটনা ঘটাবে সাথে সাথে তাদেরকে খুঁজে বের করা হবে। “আমরা অতীতেও করেছি এবং ভবিষ্যতে আমরা করতে পারব এবং যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায় সেটাই আমরা চাই।”
প্রধানমন্ত্রী আরোও বলেন, এখন প্রযুক্তির যুগ এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমরা অতীতেও তা করেছি এবং এখনও করব। “যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না। রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এটা অনেকটা তাদের এক ধরনের দুর্বলতা। কিন্তু এর বিরুদ্ধে যদি সকলে সচেতন থাকে তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রয়াত নাসিমকে নিয়ে কটূক্তি করায় বেরোবির বাংলা বিভাগের শিক্ষিকা গ্রেফতার

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছেঃ তথ্যমন্ত্রী

ঘোড়াঘাটে একই জমির মালিকানা দাবি দু’পক্ষের, অগভীর নলকুপের বোরিং ভাং’চুরের অভিযোগ

ডিমলায় বার্ষিক লার্নিং শেয়ারিং প্রোগ্রাম ২০১৯ অনুষ্ঠিত

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কারসাজি করে মিলাররা চালের দাম বাড়িয়েছে : কৃষিমন্ত্রী

চকরিয়ায় জন্মসনদ না দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

চকরিয়ায় জন্মসনদ না দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

হোমনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত স*ন্ত্রাসী গ্রেফতার