crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দেশের বিভিন্ন স্থান থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ের পুলিশ বাহিনীকে আরও অধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা এবং ডিএমপির জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই হা*মলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে। এছাড়া উ*গ্রবাদী ও জ*ঙ্গিবাদী তৎপরতা রোধে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই মতিঝিলে মেট্রোরেল স্টেশন এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই পুলিশ সদর দপ্তর সতর্কবার্তা জারি করেছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সিটিটিসি ইউনিট ১১টি পাইপবোমা ও বিস্ফোরকসহ এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের সাধুপুর থেকে প্রেশার কুকারের ভেতর আইইডি উদ্ধার করা হয়।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের বসবাস থাকায় এখানকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। পাশাপাশি ঐতিহ্যগত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। ‘

এছাড়া ডিএমপি কমিশনার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখা, হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এবং ছিনতাই রোধে ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১২ টি স্বর্ণের বারসহ আটক-১

রংপুরে বাঁশঝাড় থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঘোড়াঘাটে বাজার মনিটরিং করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মামুন আল কাওসার শেখ

নাসিরনগরে জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুঠিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁ*দাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির নির্দেশ আইজিপির