crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করছে: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।। 
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম বলেছেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

আইজিপি গতকাল ১৯ অক্টোবর ২০২৬, সোমবার রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, “দুর্গাপূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সকল অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”

পুলিশ প্রধান বলেন, “মাদক, স*ন্ত্রাস ও চাঁ*দাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান “জিরো টলারেন্স”। তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আপনারা চাঁদাবাজ, সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।”

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মান্যকারী নাগরিক হতে হবে।”

পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন এবং দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩০ বস্তা সিমেন্ট আটক

নাসিরনগরের মহিষবেড়ে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া সুশাসন সম্ভব নয়: কংগ্রেসের আলোচনায় বক্তারা

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাকে পে’টালো ইউপি চেয়ারম্যান

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাকে পে’টালো ইউপি চেয়ারম্যান

চকরিয়ায় ডজন খানেক মামলার আসামী করিম ডাকাত গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত