crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি।।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে তল্লাশী চেকপোস্ট স্থাপন করে একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক থেকে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে।

গ্রেফতার আসামীরা হলেন ১। শ্রী মিলন চন্দ্র (২৪), পিতা-শ্রী গনেশ চন্দ্র, সাং-পাতলশা সরকার পাড়া, ২। মোঃ মাসুদ রানা (১৯), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-বড়াইপুর (মোল্লাপাড়া), উভয়ের থানা-সদর, জেলা-দিনাজপুর।

গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ জানতে পারে যে, দিনাজপুর সদর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে। ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে ফুলবাড়ী থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ফেন্সিডিলগুলো বিক্রয়ের উদ্দেশে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে। গ্রেফতার আসামীরা দীর্ঘদিন যাবত মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহণে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে আসছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ করোনার টিকা তৈরি করতে প্রস্তুত : প্রধানমন্ত্রী

নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর প্রাথমিক কাজ শুরু

ঝিনাইদহ জজ কোর্টের উকিল বারের নাম ভাঙিয়ে নিজেকে উকিল পরিচয়ে প্রতারণা, হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

শৈলকুপার পর এবার কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, ধরা পড়ে টাকা ফেরত

ডোমারে কু’খ্যাত ডা’কাত পরিমল গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন