crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৪, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >>

 ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।এসময় ৩০ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকীদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার  সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল ও প্রতিপক্ষের সামাজিক মাতাব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার সন্ধায় মতিয়ার সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে উভয় পক্ষ ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রাম্য ঝগড়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইদ্রিস, সুজন, আলাউদ্দিন, মারুফ, রিজিয়া, রাশিদা, তানিয়া ,ফজলু, মিলন, তরিকুল ও সাইদুলসহ উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পাইকপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা করছে স্থানীয়রা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে উপজেলা নির্বাচন উপলক্ষে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে চার দোকানির জরিমানা

চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁ’জা ও ইয়াবাসহ দুই মা’দক স’ম্রাট গ্রেপ্তার

নাগরপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন এমপি টিটু

ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, ৮ বেডে ভর্তি ১১৫ শিশু!

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি

কুমারখালীতে গভীর রাতে মাটি কাটতে বাধা দেওয়ায় একই পরিবারের সব সদস্যকে পিটিয়ে আহত

মহেশপুরে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ভন্ড কবিরাজ আটক

নাসিরনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

নাসিরনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ