crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর ২০২৫ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের লিলি মোড় হোটেল গ্র্যান্ডনুর হল রুমে এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান(স্টেজ-২) ইউএনইপি কম্পোনেন্ট প্রকল্প পরিবেশ অধিদপ্তর, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ( বায়ুমান ব্যবস্থাপনা) ও প্রধান, ওজোন সেল, এর পরিচালক মোঃ জিয়াউল হক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রফেসর কৃষিবিদ,ড. সাইফুল হুদা, পরিবেশ অধিদপ্তরের (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) প্রকল্পের পরিচালক রাজিনারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, দিনাজপুর চেম্বারে ভারপ্রাপ্ত সভাপতি মো: আখতারুজ্জামান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম, প্রাইভেট কিøনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সরকার প্রমুখ।

এ সময় দিনাজপুরের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ পরিবেশ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা (ওজোন সেল) শেখ ওবায়দুল্লাহ আল মাহমুদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

নীলফামারীতে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

জামালপুরে পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

কেএমপি’র অভিযানে ১১২২ পিস ই-য়া-বা-সহ ৩ মা-দ-ক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় ডজন খানেক মামলার আসামী করিম ডাকাত গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

আফগানদের উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

জামালপুরের সাবেক এমপি ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা স্ত্রীসহ আটক