crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে ইউএনও’র হস্তক্ষেপে মুক্ত হলো অবরুদ্ধ চার পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধের জেরে চার পরিবারের চলার পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখেন প্রতিবেশীরা।
তিনদিন অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান ওই চার পরিবার। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান গণমাধ্যমকর্মীর কাছ থেকে শোনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান।
জানা যায়, উপজেলার মারুকা ইউনিয়নের ধনেস্বর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম মীরের সাথে চাচাত ভাই প্রবাসী বাবুল মীরদের বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত শনিবার বাবুলের স্ত্রী নুরুল ইসলামদের চলাচলের পথে বেড়া দিয়ে বন্ধ করে দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান ঘটনাস্থলে গেলে তিনদিন অবরুদ্ধ থাকা থেকে মুক্তি পান নুরুল ইসলাম ও পরিবার। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান খলিল তালুকদার, পাশের দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈন চৌধুরী ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের কথা শোনেন এবং আগামী ১৫ দিনের মধ্যে স্থানীয়দের নিয়ে সীমানা বিরোধ সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেন।।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় ২০ টাকায় মোটর সাইকেল, স্বর্ণালংকার!

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে নাগরপুর হাসপাতালের নতুন এম্বুলেন্সের চাবি গ্রহণ করছেন এমপি টিটু

Attention to The PM, MPO teachers on the street for long 38 days

হোমনায় পুলিশ-ফায়ার সার্ভিসের ২৪ ঘণ্টার চেষ্টায় পানির ট্যাংকি থেকে লা’শ উদ্ধার

তিস্তা ব্যারেজের যান্ত্রিক প্রকৌশলীর বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে কম্বল বিতরণ, সরকারি বরাদ্দ কম হওয়ায় দুর্ভোগে শীতার্ত মানুষ

সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন আই.এইচ. সেবা সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

ডোমারে বর্ষীয়ান রাজনীতিবিদ নয়ন এর জানাজা সম্পন্ন