crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্তের মহানন্দা নদীতে একদল যুবকের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে যা ১৫০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে মাছটি ধরে ১১ জনের একটি দল।
মাছটি ধরার পর বাজারে তোলা হলে উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে।
জানা গেছে, দুপুরে উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জন যুবক মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তারা একটি বড় মাছের টের পান। মাছের অবস্থান বুঝতে পেরে ওই যুবকেরা নদীতে জাল ফেলেন। একসময় তাদের জালে ধরা পড়ে একটি বাঘাইড় মাছ। তবে সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় এই বিরাট বাঘাইড় মাছটি ভারত থেকে আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন ।
তবে প্রতিবছরই মহানন্দা নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে।এবারই প্রথম ৩০ কেজি ওজনের এত বড় মাছ ধরতে পেরেছি আমরা।মাছটি ধরার পর বাজারে তোলা হলে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে বলে জানান মাছ ধরতে যাওয়া ওই দলের যুবক সোহাগ, রাসেল ও রাজ্জাক।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের জানাজা অনুষ্ঠিত

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে বরের বাবার ১ বছর, ইমামের ২বছরের জেল

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এ ধরনের মন্তব্য ধর্মের অপব্যবহার: সালাহউদ্দিন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা 

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারী আটক

ঝিনাইদহে অগ্রনী ব্যাংকে চরম অনিয়ম, প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষককে মারধর করার অভিযোগ