crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৮, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজটাল ডেস্ক।।
ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার মিশন। তিন বছর মেয়াদি এ মিশন চালুর জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন।

শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে সমঝোতা স্মারকটি সই হয়েছে।

গত আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কার্যালয়টি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণপ্রতিবাদের ওপর মারাত্মক দমন-পীড়নের বিষয়ে একটি বিস্তৃত তথ্যানুসন্ধান তদন্ত পরিচালনা করতে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভলকার তুর্ক বলেছেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যা দেশের রূপান্তরের মূল ভিত্তি।

তিনি বলেন, :এটি আমার কার্যালয়কে আমাদের তথ্যানুসন্ধান প্রতিবেদনে প্রদত্ত সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে এবং সরকার, সুশীল সমাজ এবং অন্যদের সঙ্গে সরাসরি স্থানীয়ভাবে আমাদের দক্ষতা ও সহায়তার মাধ্যমে বাংলাদেশের মৌলিক সংস্কারগুলোতে অংশ নিতে সক্ষম করবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মানবাধিকার মিশনটি সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহযোগিতা করা যায়। একই সঙ্গে এটি সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বড়লেখা ও জুড়ীতে তিন দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জহরত

এবার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

ভোটের হার কত হলো এটা নিয়ে কমিশনের কোনো মাথা ব্যাথা নেই : ইসি সচিব

ঝিনাইদহে যুবলীগ নেতা হ ত্যা মামলায় ৮ জনের যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড, ১জনের বেকসুর খালাস

গ্রামীণ ব্যাংক জামালপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গ্রামীণ ব্যাংক জামালপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শৈলকুপায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে আনসার-ভিডিপি সদস্যরা

সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বিদ্যুৎ’র নিজস্ব তহবিল থেকে ৪০০ পরিবারকে সহায়তা

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১১ আহত ৫০

ডোমারে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন