crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ৪ চোর আটক, চোরাইমাল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ৪চোর আটকসহ চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডোমার থানার এসআই শাহ আলম, কমলেশ, সাইফুল ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃরা হলেন, ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মানিক ইসলাম (৩৬), ছোটরাউতা ডাঙ্গাপাড়া এলাকার ফজলুল হকের ছেলে সুমন (১৯), একই এলাকার এমদাদুল হকের ছেলে মহিবুল ইসলাম বাবু (১৯) ও তার ভাই রেজাউল করিম রাজু (২৬)।

ডোমার থানা মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাতে আন্ধারুমোড় এলাকার মরিয়ম চক্ষু হাসপাতালে চুরি হয়। যার কারণে উক্ত হাসপাতালের ম্যানেজার কোরবান আলী ডোমার থানায় সাধারণ ডায়রী নং- ১০৪৩, তারিখ- ২০/০১/২১ দায়ের করে। এরই সূত্র ধরে ১৩ ফেব্রুয়ারি বিকালে ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মানিক ইসলাম (৩৬) কে আটক করে পুলিশ। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী পুলিশ রেজাউল করিম রাজুর বাড়িতে অভিযান চালায় এবং তার বাড়ি থেকে মরিয়ম চক্ষু হাসপাতালে চুরি যাওয়া এলইডি টিভি, ওয়াটার পাম্প, গ্যাস সিলিন্ডার, চুলাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। এ দিকে গত ২৭/১২/২০ তারিখে আন্ধারুর মোড় এলাকার শমর কর্মকারের দোকান চুরি হয়। রাজুর বাড়ি থেকে শমর কর্মকারের দোকানে চুরি যাওয়া ২টি বাইসাইকেল, চুলা, গ্যাস সিলিন্ডার, তেল, সাবান উদ্ধার করে। অপরদিকে রাজুর বাড়ি তল্লাশিকালে ৮ পুড়িয়া হিরোইন উদ্ধার করে যার ওজন ৩.৭০ গ্রাম। এবিষয়ে রাজুর স্ত্রী জেসমিন আক্তার (২২) কে আটক করে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য এবং রাজু ও তার স্ত্রী মাদক কারবারি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পঠানো হয়। ওই চক্রের বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রমজানে ১০ লাখ পরিবারকে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

হোমনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার