crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাতকারী প্রতারককে ঢাকা থেকে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৯:০২ অপরাহ্ণ

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডোমারে সমবায় সমিতির আড়ালে নারীদের টার্গেট করে ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা একই উপজেলার চিকনমাটির ধনী পাড়া গ্রামের মামুন হাসান মালিক ওরফে আদম সুফি কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৩ সদর কার্যালয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মূঈন হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বুধবার আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১৩ অধিনায়ক(ভারপ্রাপ্ত) বলেন, ২০২০ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রতারণা করার উদ্দেশ্যে মামুন হাসান মালিক ওরফে আদম সুফি সহযোগীদের নিয়ে নীলফামারী জেলার ডোমার থানার সাহাপাড়ায় প্রাক্তন কুইন্স কিন্ডার গার্টেন স্কুল ঘরটি ভাড়া নিয়ে ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতি নামক ব্যানার লাগিয়ে এলাকার সহজ-সরল নারীদের টার্গেট করে প্রতারক চক্রটি সমবায় সমিতির মাধ্যমে লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে।
সমবায় সমিতির মাধ্যমে কয়েকজন নারী সদস্য প্রাথমিকভাবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মূল টাকাসহ লভ্যাংশ প্রাপ্ত হলে এলাকার অধিকসংখ্যক মহিলা নিজের সহায় সম্বল বিক্রি করে এই সমিতির সদস্য হন।এভাবে সমবায় সমিতির আড়ালে এই প্রতারক চক্রটি মাত্র দুই মাসে ৬ কোটি টাকা সংগ্রহ করে এবং তা আত্মসাতের উদ্দেশ্যে সমিতির অফিস বন্ধ করে পালিয়ে যায়।ফলে টাকা উদ্ধার করতে না পারায় ভুক্তভোগী কয়েকজন নারী তাদের স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয় এবং একই ঘটনায় একজন মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, টাকা দিয়ে সর্বশান্ত শতাধিক নারী এবং ওই কোম্পানির প্রায় শতাধিক নারী কর্মী মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে গত বছরের ২০ ডিরসেম্বর প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নীলফামারী জেলার ডোমার থানা ২৪ জানুয়ারি চারজন প্রতারকের নামে একটি প্রতারণার মামলা দায়ের করেন এবং র‍্যাব-১৩ নীলফামারী কোম্পানি কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব বিষয়টি অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে প্রতারণা চক্রের মূল হোতা মামুন হাসান মালিক ওরফে আদম সুফি কে ঢাকার সাভার এলাকার এক নিকট আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে প্রতারক মামুন হাসান নীলফামারী জেলার এই প্রতারণার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।এ সময় র‍্যাব-১৩ এর এএসপি (মিডিয়া) সামুয়েল সাংমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী , থানায় মামলা

হোমনায় এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লকডাউন: ঝিনাইদহের উপজেলা শহরেগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট!

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

হোমনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ বিএনপি ও জাপা’র মনোনয়ন দাখিল

দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডোমারে বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম বুলু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা দ ক সহ ২ ব্যবসায়ী গ্রে ফ তা র

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃ’ত্যু দাবির চেক প্রদান

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃ’ত্যু দাবির চেক প্রদান