crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে নিজবাড়ী হতে মাদক সম্রাট মিজানুর রহমান (৪৮) এর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

মিজানুর রহমান চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিদা বেগম রুপার স্বামী ও ডোমার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ছোটরাউতা কাজিপাড়া গ্রামের মৃত রেয়াজুল ইসলাম ভাদু’র ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় ডোমার থানা পুলিশ সংবাদ পেয়ে কাজিপাড়াস্থ মিজানুর রহমানের বাড়ী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে কে বা কাহারা হত্যা করে চেয়ারে বসিয়ে রেখেছে। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য ছোটরাউতা গোডাউনপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিন টেপেরুর ছেলে আবু তালেব (৫৫) কে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আজ  বৃহষ্পতিবার মিজানুরের মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

নীলফামারীতে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩

হোমনায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হোমনায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শোক সংবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন শুরু

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পঞ্চগড়ের তালিকায় অনিয়মের অভিযোগ

নবীগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটেও চমৎকার পরিবেশ বজায় থাকবে: আইজিপি

নাগরপুরের ধুবড়িয়া সেফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত