crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে নিমোজখানায় ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা স্কুল ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে বৌ মেলার শুভ উদ্বোধন করেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন। বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ডোমার উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা ও জলঢাকা থেকে আসা হাজারো দম্পত্তি, শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ মেলায় ভিড় জমায়। নানা রঙের পরসা সাজিয়ে বসেছে শতশত দোকান। কেনা কাটায় ব্যস্ত সময় পার করছে দর্শনার্থীরা।

পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ জানান, ‘এই মন্ডপে একশত বছরের বেশী সময় ধরে দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের সব ধরণের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আর বৌ মেলাটি দুর্গাপূজার দশমির দিন থেকে ২দিনব্যাপি দীর্ঘ ৫০ বছর ধরে ঐতিহ্যবাহী বৌ মেলা হিসেবে পরিচিতি লাভ করে।’

ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন জানান, ‘আমি চেয়ারম্যান হওয়ার পূর্ব থেকে প্রায় স্বাধীনতার পর থেকেই এই বৌ মেলা দেখে আসছি। অষ্টমী ও নবমীর দিন থেকে আনন্দ ও উৎসব ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিজ এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে এই মেলায়।’

পরে আরতি প্রতিযোগিতায় ১৫জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পরিষদের ইউপি সদস্যসহ সূধীজন উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনারগাঁওয়ে পুলিশের গাড়ি খা-দে পড়ে ২ এসআই নি-হ-ত

জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

বানেশ্বর হাটে অসুস্থ গরুর জ*বাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড

মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান: ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

রসিকের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর মিথ্যা মামলায় জামিন পেলেন সাংবাদিক বাঁধন

ডোমার সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদের প্রভাষককে মারধর করলো ছাত্ররা

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত

দাউদকান্দিতে অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় সৎ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুত্র সানাউল্লাহ