crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গুতে একদিনে ১২ জনের প্রাণহানি ঘটে। যা চলতি বছর ডেঙ্গুজ্বরে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন ছাড়াও ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুজ্বরে মোট ১৮১ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৮৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি একই সময়ে বরিশাল বিভাগে ২৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুজ্বরে মারা গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন

ঝিনাইদহে র‌্যাব-৬ এর সফল অভিযানে নকল প্রসাধনী জব্দ, দুই জনের কারাদণ্ড

মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে বিএনসিসি’র কম্বল, মাস্ক বিতরণ ও করোনা-ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

যে ৭ শ্রেণির মানুষকে কবরে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না

রংপুরে মায়ের হত্যার বিচার চেয়ে সন্তানের সংবাদ সম্মেলন

মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করলেন খুলনা জেলা রেলওয়ে পুলিশ সুপার

ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে অসহায় নারীদের বিক্ষোভ

বানেশ্বরে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বানেশ্বরে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার