crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

 

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী।।নীলফামারীর ডিমলায় জুয়া খেলার সময় হাতে-নাতে ৬ জুয়াড়িকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।আটককৃতদের মঙ্গলবার(১ফেব্রুয়ারি)দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৩১ জানুয়ারি)রাত ১১টার পর ডিমলা থানার এসআই প্রদীপ রায়, আখতারুজ্জামান,আবুল কালাম আজাদ,দেবাশীষ চন্দ্র বর্মণ,জগদীশ রায়,রোস্তম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডিমলা সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের রামডাঙ্গা গ্রামের ছোট মাঝিপাড়ার পাদুরাম দাসের ছেলে মঙ্গল দাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।আটক ব্যক্তিরা হলেন-সরদারহাট গ্রামের সলেমান আলীর ছেলে শফিকুল ইসলাম(৪০),মোখলেছার রহমানের ছেলে দুলু মিয়া ওরফে দুলু মেম্বর(৫২),শ্রী সকিন দাসের পুত্র গোপাল দাস(৪০),কুটিরডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল বাছেদ ওরফে বাছেদ ডাক্তার(৪০),রামডাঙ্গা গ্রামের ভেদু দাস রায়ের পুত্র মঙ্গলু দাস (৪০),পচারহারট গ্রামের বিশ্ব গোপালের পুত্র রিপন রায় (৩০)।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মঙ্গল পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়,ওই বাড়িটিকে দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানের জুয়াড়িরা এসে সেখানে জুয়া(তাস)খেলে আসছিলেন।

এ বিষয়ে  ডিমলা থানা ওসি সিরাজুল ইসলাম বলেন,জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন, সব নাগরিক সেবা বন্ধ

রংপুরে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা থেকে মুক্তি

অবশেষে ঝিনাইদহে মানহীন ৬৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডয়াগনস্টিক সেন্টার বন্ধ হচ্ছে

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

রংপুরে বঙ্গবন্ধু ম্যুরালে হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮

মগবাজার বিস্ফোরণে এ পর্যন্ত তত্ত্বাবধায়কসহ ৮ জনের মৃত্যু,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্তত আরও তিনজন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

করোনা ভাইরাসে লণ্ডনে জগন্নাথপুরের রাজিবের মৃত্যু