crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঠাকুরগাঁওয়ের সীমান্তে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২০ জুন) মধ্য রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

তাদের মধ্যে চারজন নারী, দু’জন পুরুষ ও একটি শিশু। দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা স্বীকার করে বলেন, প্রায় ২০ বছর আগে তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। সপ্তাহখানেক আগে তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। ১৯ জুন বিএসএফ তাদেরকে সীমান্ত এলাকায় নিয়ে আসে । পরে গভীর রাতে তাদেরকে আটক করেছে চাপসার বিওপির সদস্যরা।

আটকরা হলেন- যশোরের নোয়াপাড়ার গাজির হাট পেরুলীর শহীদের স্ত্রী সাহিনা বেগম (৪৬), তার ছেলে সাইফুল ইসলাম (৩০), আরেক ছেলে শরিফুল শেখ (১৭), মেয়ে রোকসোনা খাতুন (২৬), আরেক মেয়ে ছাবিনা খাতুন (২৪), নড়াইলের কালিয়ার যাদবপুরের ফিজরুল খাঁর স্ত্রী আয়না খাতুন (৩৫) ও শিশু কন্যা আরিফা খাতুন (৪)।

তারা সবাই যশোর ও নড়াইলের বাসিন্দা। আটক ৭জনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবির চাপসার বিওপির সদস্যরা। পাশাপাশি বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন তারা।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, ‘আটক ৭ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলীতে মাদক ব্যবসায়ী আহত, হাসপাতালে ভর্তি

ঘোড়াঘাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে ৪৫দিন অবস্থান

ডোমারে শত বছরের ব্রিজ মেরামত,পূরণ হচ্ছে লাখো মানুষের স্বপ্ন

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

কুমিল্লায় হাবিব মাস্টার হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে পূর্বাশা পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক সহায়তা দিলেন জেলা আ’লীগ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক সহায়তা দিলেন জেলা আ’লীগ

তিতাসে মরহুম হাজী ইসমাঈল বেপারীর রুহের মাগফেরাত কামনায় তাফসীরুল কুরআন মাহফিল

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু