crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০২০ ৯:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা দিয়ে মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ভিওপির একটি বিশেষ টহল দল নাফ নদীতে নৌকাযোগে টহলরত অবস্থায় থাকে। কিছুক্ষণ পরে টহল দল দুইজন দুষ্কৃতিকারীকে মিয়ানমারের লাল দ্বীপ হতে হস্তচালিত নৌকাযোগে জাদিমুড়া বরাবর বাংলাদেশে জলসীমানায় আসতে দেখে। টহল দল নাইট ভিশন ডিভাইস দ্বারা উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্র তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ ঘটনায় বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবন করে তারা নৌকা হতে লাফ দিয়ে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে টহল দল উক্ত স্থানে পৌঁছে নাফ নদীতে চোরা কারবাররিদের নৌকাটি তল্লাশি করে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলোর ভেতর হতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে শনিবার দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী এবং তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়নের সদর স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রধিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে মানুষের মধ্যে পার্থক্য করা যাবেনা : ডা. শফিকুর রহমান

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান , ৫০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে অসহায় নারীদের বিক্ষোভ

চকরিয়ায় বড়দিনকে ঘিরে চলছে উৎসবের আয়োজন

দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছর কা’রাদণ্ড

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক