crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ বিআরটিএ’র অফিসে দালাল আর ঘুষ ছাড়া ফাইল নড়েনা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ বিআরটিএ’র অফিস এখন ঘুষ দূর্নীতির মাত্রা বেড়ে দ্বিগুণ ও দালাল দ্বারা পরিচালিত হচ্ছে মর্মে ব্যাপক অভিযোগ উঠেছে। সহকারি পরিচালক বিলাস সরকারের মৃত্যুর পরে গত ১৬ই সেপ্টেম্বর নতুন যোগদান করেন এস এম মাহফুজুর রহমান। তিনি যোগদানের পরে ঘুষ দূর্নীতির মাত্রা বেড়েছে দ্বিগুণ। পুরো অফিসই এখন পরিচালিত হচ্ছে বেশ কিছু দালাদের সমন্বয়ে।

অফিস সূত্রে জানা গেছে, সর্বমোট সাতজন ষ্টাফ এখানে নিয়মিত কাজ করেন। আর তারা হলেন ফরহাদ উদ্দীন, মাইদুল হাসান, সাহাবুদ্দীন, রবিউল ইসলাম, জাহিদুল হাসান, মফিজ, শহিদুল ইসলাম ও বাবুল আক্তার। সরজমিনে বিআরটিএ’র অফিসে গিয়ে আলোচিত দালাল জন, মুক্তার, আনোয়ার, সামিউল, মুন্নু, ফারুকসহ নাম না জানা আরও বেশ কয়েকজন দালালকে দেখা যায়। যারা কেউই বিআরটিএ অফিসের স্টাফ নয়। বিভিন্ন কক্ষে তাদের কাজ করতে দেখা যায়।

এসব দালালদের তারা কে, কোন পোস্টে আছে প্রশ্ন করলে তারা সাংবাদিকদের জানায়, আমরা সবাই স্যারের লোক। সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ নেওয়ার ব্যাপক অভিযোগও রয়েছে বিআরটিএ অফিস ও তাদের পৌষ্য আলোচিত দালালদের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক গ্রাহক বলেন, গাড়ির রুট পার্মিট নেওয়ার জন্য গেলে ফিল্ড ম্যাকানিক্যস বাবুল আক্তার ও দালাল আনোয়ার মিলে তার নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করে। এছাড়া বিআরটিতে কাজ করতে আসা প্রায় সবার কাছেই হয়রানি ও ঘুষ নেওয়ার তথ্য পাওয়া গেছে। হয়রানি ও ঘুষ ছাড়া এই বিআরটিএ অফিসে কোন কাজ হয়না বলে জানান উপস্থিত ভুক্তভোগীরা। ঘুষ না দিলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

এবিষয়ে বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান জানান, আমি এখানে যোগদানের আগে থেকে এরা এই অফিসে কাজ করে আসছে। আমি এদের অনেককে ভাল করে চিনিওনা, রেকর্ডরুমে আবর্জনার মধ্যে এরা কাজ করে অভ্যস্ত। আমার অফিসের নিয়মিত কর্মচারীরা রেকর্ড রুমে কোথায়, কোন ফাইল আছে তা জানেনা। তাই এসব বহিরাগত কর্মী দিয়েই কাজটি করতে হয়।

তিনি আরো বলেন, কেউ আমার লোক নয়, সবাই আপনাদের ঝিনাইদহের লোক। ঝিনাইদহবাসী বিআরটিএ’র এসকল ঘুষ- দুর্নীতি ও দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ঝিনাইদহরে আপামর সাধারণ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ভূমি অফিস সমুহে আইপি ক্যামেরায় কানেক্টিভিটি’র উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী কতটা যৌক্তিক

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবী কতটা যৌক্তিক

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আমরা রক্তপাতহীন একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কক্সবাজার

দেশের অর্থনীতি স্থিতিশীল, দেশবাসীকে অ’পপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের অর্থনীতি স্থিতিশীল, দেশবাসীকে অ’পপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

রসিকের স্যানিটেশন ইন্সপেক্টর কাইয়ুমের মাতার সুস্থতায় কামনা

বিএনপির সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় মানববন্ধন

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে  প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দবির মোল্লার কারণে অতিষ্ঠ এলাকাবাসী