crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০১৯ ২:২০ অপরাহ্ণ

দুর্নীতির চিত্র পত্রিকায় তুলে ধরায় সাংবাদিকের প্রশংসা করলেন অতিরিক্ত সচিব

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৩ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউসে অভিযোগকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করেন তদন্ত দল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী এই তিন সদস্য তদন্ত দলের নেতৃত্ব দেন। সার্কিট হাউসে তদন্তকালে উপ-সচিব এস এম নজরুল ইসলাম, গণপুর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মাইনুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মিহির কান্তি উপস্থিত ছিলেন। তদন্তকালে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের বেশ কয়েকজন ঠিকাদার নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে ঘুষগ্রহণ, জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনসহ নানাবিধ অভিযোগ উত্থাপন করেন ঠিকাদাররা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য ঝিনাইদহের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিলের টাকা উত্তোলন করে কাজ করবেন না তা হতে পারে না। তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বিধায় পরে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়। তিনি বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে অংশ নিয়ে ঝিনাইদহের সংবাদকর্মীরা পত্রিকায় খবর প্রকাশ করে সহযোগী হিসেবে কাজ করেছেন।

ইমরান আহম্মেদ রয়েল নামে এক ঠিকাদার অভিযোগ করেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ তার কাছ থেকে ঘুষ নিয়েছেন। তিনি দাবি করে লিজা এন্টারপ্রাইজের কাজ ও টেন্ডার সিকিউরিটি বাতিল করে ঘুষ নিয়ে ১৬ লাখ ৮০ হাজার টাকার বিল দেওয়া হয়, যার চেক নং গ-০১৯৬০৩।

ঠিকাদার সাইদুর রহমানের প্রতিনিধি আব্দুল্লাহ অভিযোগ করেন, তার নামে অন্য লোক কাজ করে টাকা তুলে নিয়েছেন। ঝিনাইদহের ঠিকাদার জাহাঙ্গীর ও লিটন এ সময় যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ঝিনাইদহ গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ গত ২০১৮-১৯ অর্থ বছরে ই-জিপি টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করেন। কিন্তু বিধি ভঙ্গ করে মেন্যুয়ালি নেটিফিকেশন অফ এওয়ার্ড (নোয়া) দেওয়া হয় যা পিপি’র বিধি বহির্ভূত। ই-জিপি টেন্ডার আহবান না করার কারণে একজন ঠিকাদার অর্ধশত কাজ পেয়েছেন। টেন্ডারের রেট গোপনে কয়েকজন ঠিকাদারকে জানিয়ে দেওয়ার কারণে এক ব্যক্তি একাধিক কাজ করছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূল্যে বিক্রির দায়ে ৫ দোকানী আটক

ঘোড়াঘাটে সড়ক দু’র্ঘটনায় মা ও শিশুসহ আহত ৩

ডোমারে সাবেক ছাত্রনেতা আবুল কালামের জানাজা সম্পন্ন

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযান

প্রতিনিধি আবশ্যক

রংপুরে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত

দিনাজপুর সদরের ৬টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষণা করলেন জেলা প্রশাসক

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড