crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০১৯ ৩:৩২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>
‘স্বপ্ন, সাহস, প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো, অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা। অনুষ্ঠানের আয়োজনে সহযোগী ছিল ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের ‘কথন সাংস্কৃতিক সংসদ’ (কসাস)। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করীম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থপতি কবীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস। এর আগে পৌরসভা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ায় অ’স্ত্রসহ বিএনপি নেতা আটক

জগন্নাথপুরে রাস্তাবিহীন সেতু !

নাসিরনগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মুজিব বর্ষে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে জামালপুরে উদ্যোক্তা সমাবেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা 

জেলখানায় জামায়াত নেতা সাঈদীকে আদর-আপ্যায়ন করার কোনো মানে হয় না : তথ্য প্রতিমন্ত্রী

ভেড়ামারায় নতুন কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম চালুর সুযোগ নেই- ইউ.এন.ও ভেড়ামারা

ভেড়ামারায় নতুন কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম চালুর সুযোগ নেই- ইউ.এন.ও ভেড়ামারা

সারের কৃ’ত্রিম সংক’ট রোধে তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিসচিবের

সারের কৃ’ত্রিম সংক’ট রোধে তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিসচিবের