crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩, মৃত্যু ৩, করোনার বিস্তার বাড়লেও মাঠে নেই মনিটরিং ব্যবস্থা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের পাড়া মহল্লায় করোনা ছড়িয়ে পড়েছে। জেলার কয়েকটি গ্রামেও বিস্তার ঘটেছে মহামারী এই রোগের। ২৪ ঘন্টায় ঝিনাইদহে তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছে একজন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেঞ্জিত এ তথ্য জানান। সূত্রমতে, বৃহস্পতিবার ঝিনাইদহে করোনা ভাইরাসে আক্রান্ত জামায়াত নেতা তাজুল ইসলাম (৬৫) মারা গেছেন। তিনি ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল পাড়ার বাসিন্দা। এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু ঘটে। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত শৈলকুপার রাকিব হোসেনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। রাকিব হোসেন শৈলকুপা উপজেলার মিন গ্রামের খেলাফত মন্ডলের ছেলে। এদিকে ঝিনাইদহের সাবেক সিভিল সার্জন ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা রঞ্জুর ছোট বোন পলি আক্তার বৃহস্পতিবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তিনি ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদের স্ত্রী। এদিকে বৃহস্পতিবার দুপুরে আদর্শপাড়ায় মামুন নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণকের বড় ভাই। পারিবারিক সূত্রে বলা হয়েছে, ৭ দিন ধরে মামুন করোনা উপসর্গ নিয়ে রোগে ভুগছিলেন। এদিকে ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়ায় ছড়িয়ে পড়েছে করোনা। বৃহস্পতিবার শহরের চাঁন্দমারি পাড়া, আদর্শপাড়া, সিদ্দিকীয়া সড়ক, সদরের যাত্রাপুর, শহরের ওয়ারলেস পাড়া, পাগলাকানাই, ব্যাপারীপাড়া, কোদালিয়া, ভুটিয়ারগাতি, কাঞ্চননগর, পুলিশ লাইনস, সদর পুলিশ ফাঁড়ী, সদর ট্রাফিক পুলিশও আরাপপুর এলাকায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া শৈলকূপার মিনগ্রাম, ভাঁটই বাজার, কালীগঞ্জ উপজেলার দৌলৎপুর, খালকোলা, চাপালি, শিবনগর, হাট বারবাজার, ঢাকালেপাড়া, দুলাল মুন্দিয়া ও ফয়েলা গ্রামে ৭ জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯ এর উদ্বোধন

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার

কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

হা*মলা-ভা*ঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয়

জগন্নাথপুরে উচ্ছেদ অভিযানে ৭ কোটি টাকার জায়গা উদ্ধার

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন

নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২