crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বেড়েই চলেছে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহার ॥ ফেলা হচ্ছে যত্রতত্র, নষ্ট হচ্ছে পরিবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে বেড়েছে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহার, যা ব্যবহার শেষে ফেলা হচ্ছে যত্রতত্র। যে কারণে দূষিত হচ্ছে পরিবেশ। কতটা স্বাস্থ্যসম্মত তাও জানে না ব্যবহারকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনার শুরু থেকে সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ শহরসহ গ্রামাঞ্চলের মানুষ ব্যবহার শুরু করে প্লাস্টিকের গ্লাস ও প্লেট। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, খাবার ও চায়ের দোকানে এখন ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহৃত এই পাত্রগুলো। কিন্তু ব্যবহার শেষে সেগুলো ফেলা হচ্ছে পাশের পুকুর, ডোবা, ড্রেন কিংবা রাস্তার পাশে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা ওয়ান টাইম এসব পাত্র ছাড়া খাচ্ছেন না খাবার। অতিরিক্ত খরচ হলেও এসব পাত্রে খাবার পরিবেশন করতে বাধ্য হচ্ছে। তবে ফেলার সঠিক স্থান না থাকায় যত্রতত্র ফেলতে হচ্ছে তাদের।

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকার চা দোকানি মানিক মিয়া বলেন, করোনা শুরুর পর থেকে ওয়ান টাইম গ্লাস ব্যবহার বেড়েছে। আগে চায়ের কাপে দিতাম। এখন অনেকেই কাপ ব্যবহার করছেন না। বাধ্য হয়ে ওয়ান টাইম গ্লাস ব্যবহার করতে হচ্ছে।

কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার এক চা দোকানি বলেন, ওয়ান টাইম গ্লাস ব্যবহারের পর ক্রেতারা যেখানে সেখানে ছুড়ে ফেলে দিচ্ছে। নির্ধারিত পাত্র রাখলেও তা ব্যবহার করছেন না তারা।

আরাপপুর এলাকার হোটেল ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, কয়েক মাস বন্ধ থাকার পর যখন হোটেল চালু হলো তখন থেকেই ওয়ান টাইম প্লেটে খাবার সরবরাহ করা হচ্ছে। ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় পাশের গর্তে ফেলতে হচ্ছে।

এদিকে এ ধরণের পাত্র ব্যবহারের কারণে পরিবেশ দূষিত হচ্ছে উল্লেখ করে পরিবেশবিদ সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান বলেন, সঠিক বর্জ্র্য ব্যবস্থাপনা না করা হলে এগুলো জমে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে। এক্ষেত্রে পৌরসভা, বাজার কমিটির ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে ওয়ান টাইম গ্লাস ও প্লেট ব্যবহার উপকারী হলেও তার ব্যবস্থাপনা সঠিক না হওয়ার কারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে আমরা বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে পরিবেশ দূষণ প্রতিরোধে আমরা বিভিন্ন সময় অভিযান চালাচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দির পাঁচগাছিয়া কে.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জুয়েল রানা

দাউদকান্দির পাঁচগাছিয়া কে.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জুয়েল রানা

তেঁতুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীর জেল-জরিমানা

ঝিনাইদহে ফের নতুন করে চিকিৎসকসহ করোনা শনাক্ত ৩!

সুন্দরগঞ্জে ১২ পিস ইয়াবা ও ২১ পুরিয়া হিরোইন উদ্ধার, আটক ১