crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জেলা আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী, নববর্ষ উদযাপন,আইন পেশায় ৪০ বছর পূর্তি আইনজীবী ও কৃতী সন্তানদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ১৫ এপ্রিল জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বিকাল ৫টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. নবাব আলী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মো. ওয়ারেস আলী মামুন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.মো. গোলাম নবী ও সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাত রেজওয়ান বাবু।

উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলায় কর্তব্যরত তিনজন বিচারকসহ আইন পেশায় ৪০ বৎসর পূর্ণ করেছেন এমন ১৮জন আইনজীবীকে জেলা আইনজীবী সমিতি সংবর্ধনা প্রদান করেন।

আইনজীবীরা হলেন এসএম তৌফিকুল ইসলাম বাদশা, মো.আনওয়ার উল্লাহ,মো. আশরাফুল হক আলাল,মো. শওকত আলী,মো. খাজা নাজিম উদ্দিন, মো. আব্দুল গাফফার, মো. নজরুল ইসলাম , মো. গোলাম নবী, মো. শাহজাহান আলী, মো.মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. মহিউদ্দিন আহমেদ, মো. কামাল উদ্দিন আহমেদ, মো. আব্দুল ওয়াহেদ, মোহাম্মদ আলী,মোহাম্মদ তোজাম্মেল হক, মোহাম্মদ আলী জিন্নাহ ও মো. আসাদুল্লাহ।

পরে আইনজীবীদের ৪০জন কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মেহেরুন জান্নাত মায়ীশা, শিক্ষার্থী প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, আজিজা হোসেন আরশি সোহওয়ার্দী মেডিকেল কলেজ, তোফায়েল আহমেদ, ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথমস্হান, মাইদা মোস্তফা, রাজশাহী মেডিকেল কলেজ, সোয়াইব হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সাব্বির আহমেদ, শহীদ মুনছুর আলী মেডিকেল কলেজ, ইশতিয়াক আহমেদ, আহসান উল্লাহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ আরও অনেকে। সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

রং নম্বরে কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে কিশোরীর পরিবারের হাতে গণধলাই খেয়ে হাসপাতালে যুবক

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

প্রকৃত মৎস্যজীবীরাই এখন জলমহাল ইজারা পাচ্ছেন – ভূমিমন্ত্রী

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯৯

ঝিনাইদহে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ আটক ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মহেশপুরে কোদলা নদীতে প্রশাসনের সহযোগিতায় চলছে অ’বৈধভাবে বালু উত্তোলন

মহেশপুরে কোদলা নদীতে প্রশাসনের সহযোগিতায় চলছে অ’বৈধভাবে বালু উত্তোলন

হোমনায় ইলিশ মাছ ধরা বন্ধ করতে তিতাস নদীতে অভিযান ,২টি মশারী জাল জব্দ

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার