crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বাউল সাধুদের সভাপতি মতলেব ফকিরের নেতৃত্বে লালণ চর্চা ও গবেষনা ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস সমাপনী অনুষ্ঠান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ বাউল সাধুদের সভাপতি মতলেব ফকিরের নেতৃত্বে ৩০শে আগস্ট শুক্রবার বিকালে লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস সমাপনী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল এবং কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। ঝিনাইদহ শহরের মুজিব চত্বর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস সমাপনীর দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশনের বাউল সাধুদের জাতীয় শোক দিবসের কালো ব্যাচ পরিয়ে জাতীয় শোক দিবস সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা পষিদের চেয়ারম্যান অ্যাড. আঃ রশিদ। উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ বাউল সাধুদের সভাপতি মতলেব ফকির বলেন, ঝিনাইদহ জেলার সিনিয়র বাউল শিল্পী ও সাধুরা অত্যন্ত অবহেলিত ও নির্যাতিত। তাদের নেই কোন প্রকার আয়ের উৎস। তারা যেন সমাজের এক প্রকারের বোঝা হয়ে আছে। তিনি বলেন, আমি জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় শেখ হাসিনাকে প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও নির্যাতিত সিনিয়র বাউল শিল্পী ও সাধুদের পুনর্বাসনের জন্য জোর দাবি করছি। পরে আগত লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশন ও জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা প্রায় দু’শ বাউলদের মধ্যে খাবার বিতরণ করেন মতলেব ফকির। আলোচনাসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৪ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি

দিনাজপুরে লিচু চত্বর উদ্বোধন

ক্রিকেট মহারথীর বিদায়!

হোমনায় জাতীয় ভোটার দিবস পালিত

হোমনায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

হোমনায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

পাগলা মসজিদের স্বর্ণ-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু

তথ্যপ্রতিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সরিষাবাড়ির মেয়র রোকনের বিরুদ্ধে মামলা

ডোমারে দলিল লেখক সমিতির নির্বাচনে মোস্তফা সভাপতি, টয় সাধারণ সম্পাদক নির্বাচিত