crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেফতার ৫ জন রিমাণ্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় আটক ৬ জনের মধ্যে ৫ জনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত প্রশান্ত কুমার, আল মামুন, তাইনুল আলমকে ২ দিন করে এবং হাসান ইকবাল ও রিপন হোসেনকে ১ দিন করে রিমাণ্ড মঞ্জুর করে। তবে বাড়ির মালিক আব্দুল মজিদের রিমাণ্ড মঞ্জুর করেনি আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খাইরুজ্জামান জানান, গেল জুন মাসের ২১ তারিখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগ মুহূর্তে ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় নগদ টাকা এবং ভুয়া প্রশ্নপত্রসহ শহরের আরাপপুর নিউ একাডেমী স্কুল এলাকার একটি বাড়ি থেকে প্রশান্ত কুমার, বাড়ির মালিক আব্দুল মজিদ, আল মামুন, তাইনুল আলম, হাসান ইকবাল ও রিপন হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা ও প্রতারণা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে রিমাণ্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের আদালতে হাজির করলে বিচারক প্রশান্ত কুমার, আল মামুন, তাইনুল আলম এবং হাসান ইকবাল ও রিপন হোসেনের রিমাণ্ড মঞ্জুর করেন। এ ঘটনায় আটকরা হলেন, জেলা শহরের আরাপপুর এলাকার বাড়ির মালিক আব্দুল মজিদ, সদরের গোপালপুর এলাকার অরুন কুমারের ছেলে প্রশান্ত কুমার, শৈলকুপার রানীনগর গ্রামের রোজদার মিয়ার ছেলে আল মামুন, একই উপজেলার সিদ্ধি গ্রামের এলাহী বক্সের ছেলে তাইনুল আলম, উত্তর বোয়ালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসান ইকবাল ও রানীনগর গ্রামের সৈয়দ আলীর ছেলে রিপন হোসেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, নতুন দায়িত্বে ডিসি-ইউএনওরা

ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করবে পাকিস্তান

রংপুরে শিশু পূর্ণিমা ধর্ষণের হত্যার রহস্য উদঘাটন, আটক২

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থীর সংবাদ সম্মেলন

রংপুরে ২ জেএমবি সদস্য আটক

নীলফামারীর ডিমলায় ৬ জু-য়া-ড়ি আটক,গণমাধ্যমকর্মীকে বি-ভ্রা-ন্ত করার চেষ্টা

ডোমারে সাবেক শিক্ষক আনছার আলী’র জানাযা সম্পন্ন

কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

হরিনাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ,তবুও জোর করে হাজিরা নেন প্রধান শিক্ষক

পৌরসভা নির্বাচন: ডোমারে স্বতন্ত্র প্রার্থী দানু আবারও মেয়র নির্বাচিত