crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকার নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেময় ঝিনাইদহ-২ আসনের সংসদসদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুপুরে জেলা মৎস্য ভবনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করা হয়। শনিবার থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নাসিরনগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

শৈলকুপায় ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার আসামী, আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদি ও তার পরিবার

রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার নিয়ে উদ্বেগ : নাগরিক প্ল্যাটফর্ম

ডোমারে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

ডোমারে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

ডোমারে লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আরতী প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

বাউফলে বিলের পানিতে নেমে হত্যার আসামিকে গ্রেফতার করল পুলিশ