crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে গ্রামবাংলার ঐতিহ্য জমজমাট পিঠা উৎসব পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৫:০০ পূর্বাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
আমাদের দেশে বছরের বিভিন্ন ঋতুতে বিশেষ বিশেষ পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। তাছাড়া বাড়িতে অতিথি এলে কম করে হলেও দু’তিন পদের পিঠা খাওয়া গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য হিসেবে বিবেচিত। কালের বিবর্তণে এ ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে। বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় এ উৎসবের আয়োজন করে এফএম এডুকেয়ার একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ। এসময় পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, অনুষ্ঠানের আয়োজক এফএম এডুকেয়ার একাডেমীর পরিচালক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ পিঠা উৎসবে বাহারি নামের স্টলে দুধপুলি, জামাইপিঠা, ভাপা, পাকান, সেমাই পিঠা, পাটিসাপটাসহ হরেক রকমের বাহারি ও রসালো পিঠার প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। শহুরে জীবনের ব্যস্ততা কাটিয়ে অনেককে পিঠা উৎসবে এসে স্টল ঘুরে ঘুরে পিঠা খেতে দেখা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

বিএনপি- জামাত জনগণের আস্থা হারিয়েছেঃ রেলমন্ত্রী

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

পুঠিয়ায় মুক্তিযোদ্ধার বাসায় অ’স্ত্র ঠেকিয়ে ডা’কাতি

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমাণ্ডে

ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ এ ভূষিত হলেন আইজিপি

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

হোমনায় বাঁশির কারিগর কাশেমের পাশে দাঁড়ালেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম