crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কৃষকের ১০ কাঠা জমির পান গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত নওশের আলী খাঁর ছেলে খোকন খাঁ (৫৫)। তিনি লীজ নিয়ে ১০ কাঠা জমিতে পান চাষ করেছেন। ভিটে বাড়ি ছাড়া তার আর কোন জায়গা-জমি নেই। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার পরিবার। অনেক আশায় বুক বেঁধে খোকন পাশ্ববর্তী বিজয়পুর গ্রামের অনিল ঘোষের কাছ থেকে ১০ কাঠা জমি বছরে ৬ হাজার টাকা করে ১০ বছরের জন্য লীজ নেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, সোমবার রাতের যে কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা তার পান বুরজের ১০ কাঠা জমির পান গাছের গোড়া উপড়ে ফেলায় পান গাছ মারা যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়। তিনি আরও জানান, পান বিক্রি করে সারা বছর সংসার চালাতেন।

পোড়াহাটি ইউপি সদস্য জাহাঙ্গির হোসেন জানান, খোকন খাঁ একজন হতদরিদ্র এবং ভাল মানুষ। তার মতো মানুষের কোন শত্রু থাকার কথা না। তার পরেও কেন এমন কাজটি হলো আমরা ভেবে পাচ্ছি না। তিনি এই ন্যাক্বারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক দুর্নীতির অভিযোগে ধানের শীষ প্রার্থীদের ভোট বর্জন

কেএমপি’র হরিণটানা থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

দেশের ১৮ কোটি মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়ানোর বিকল্প নেই

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডাঃ সুমন

নবগঙ্গা নদীতে ডুবে ঝিনাইদহে শিশুর মৃত্যু

লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী

নাসিরনগরে সৌদি প্রবাসী কল্যাণ পরিষদের নগদ অর্থ বিতরণ