crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৫, ২০২০ ৪:৫২ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পাগলাকানাই এলাকার হোয়ইট হাউজ ভবনের সামনে আবেদীন ফাউন্ডেশনের সভাপতি হালিমা আবেদীনের অর্থায়নে, সহযোগিতায় শহিদুল ইসলাম দুলাল, মোঃ আব্দুল মোত্তালেব, হাসানুজ্জামন, খোন্দকার মমিন, খোন্দকার মইন উদ্দিন, আবেদীন ফাউন্ডেশেনর সহকারী পরিচালক সাংবাদিক জাহিদুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আলিফ আবেদীন গুঞ্জন প্রচেষ্টায় ওই এলাকার ২ শতাধিক পরিবারে মাঝে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ কাজে সহযোগিতা করেন আবেদীন ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাইদুজ্জামান সুমন, সদস্য সোহেল রানা, হাসান হাফিজুর রহমান মুন্না, টুটুল হুসাইন, আশরাফুল ইসলাম শাকিল, নাহিদ হাসান বিজয়, আরিফ ইসলাম, মেহেদী সহ আরও কিছু সদস্য। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আবেদীন ফাউন্ডশনের সভাপতি হালিমা আবেদীন বলেন, সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার ও ছবিতোলা বা ফটোসেশন বাদে ত্রাণ বিতরণের অনুরোধ জানান। পরবর্তীতে আরো ধাপে ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান আবেদীন ফাউন্ডেশনের সম্পাদক ও নির্বাহী পরিচালক সাংবাদিক আলিফ আবেদীন গুঞ্জন। ভয়াবহ করোনা সঙ্কটে এসব খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ প্রকাশ করেন অসহায় মানুষগুলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

চকরিয়ায় নারী ও শিশুর ওপর ধর্ষণসহ যৌন সহিংসতার বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আ’লীগের প্রস্তুতিমূলক সভা

ঝিনাইদহে কমেছে অপরাধ, বেড়েছে পুলিশের ওপর জনগণের আস্থা

করোনাভাইরাস নিয়ে নতুন ভয়ানক তথ্য দিলেন গবেষকরা

নাসিরনগরে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার