crimepatrol24
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ৩:৪৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরের কমলাপুর গ্রাম থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আশরাফুজ্জামান সিজানকে খুলনার দৌলতপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সাথে জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকরা হলো-খুলনার ফুলতলা বরণপাড়া এলাকার সরোয়ার মোল্লার ছেলে তানভীর আহম্মেদ (১৯) ও যশোরের আরবপুর এলাকার মৃত মোর্শেদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল নাদিম (২০)। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ১৯ ফেব্রুয়ারি বিকালে যশোর জেলার চৌগাছা থানা এলাকা থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল মহেশপুরের কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান সিজান। এসময় তাকে অপহরণ করা হয়। পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তার পিতা চৌগাছা থানায় ২০ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করে। ২২ ফেব্রুয়ারি অপহরনকারীরা মোবাইলে ফোনের মাধ্যমে সিজানের পিতার নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের পিতা তাদেরকে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দেয়। বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার সকালে খুলনার ফুলতলার বড়ণপাড়া থেকে অপহরণকারী তানভীর আহমেদ ও দুপুরে একই এলাকা থেকে অপর অপহরণকারী আব্দুল্লাহ আল নাজিমকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতে খুলনার দৌলতপুরের হাজি ইব্রাহিম রোডের শেখ মতলেবুর রহমানের বাড়ি থেকে সিজানকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে ১০ টি সিম কার্ড ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের যাচাই- বাছাই সম্পন্ন

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিদ্ধ : সিইসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে স্বল্পমূল্যে হতদরিদ্রদের মাঝে খাদ্যশস্য বিতরণ

ডোমারে অবলোকনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

জলঢাকায় করোনায় আক্রান্ত এক কলেজ ছাত্র,৭টি বাড়ি লকডাউন

ময়মনসিংহে বিভাগীয় মেলার উদ্বোধন