crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের শৈলকুপায় লিচু বাগান রক্ষায় কারেন্ট জালের ফাঁদ, মরছে নানা প্রজাতির পাখি!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৯, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় রসালো লিচুর বাগান রক্ষায় লিচু চাষিরা পাতছে কারেন্ট জাল। কৃষকরা বলছেন, বনবিভাগ, কৃষিবিভাগসহ কারো কাছ থেকে কোনো সচেতনতামূলক পরামর্শ বা নির্দেশনা পান না, না বুঝে এসব করছেন। লিচু ক্ষেতে বাগানের পর বাগান চারদিকে শুধুই কারেন্ট জালের ফাঁদ। পাখির হাত থেকে লিচু ক্ষেতের ফল ও ফসল রক্ষায় এই কারেন্ট জাল ব্যবহার করে আসছে খামারি ও কৃষকেরা। পাখি যাতে করে লিচু খেতে না পারে তাই এসব ব্যবস্থা। তবে পাখিরা মিহি জাল সম্পর্কে সচেতন নয়। তারা অবাধে এসে গাছের ডালে বসতে বা উড়তে গিয়ে আটকে পড়ে মারা যাচ্ছে। লিচু বাগানের চারদিকে মাটি থেকে ৩০-৩৫ ফুট উচ্চতায় কারেন্ট জালে সারা বাগান ঢেকে রাখা হয়। আর সিনথেটিক সুতার তৈরি মিহি জালে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আটকে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি পাখি। অনেক পাখিই আছে, ফল খাওয়া যাদের অভ্যাস নয়। অথচ জালের ফাঁদে পড়ে নিষ্ঠুরতার বলি হচ্ছে। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের লিচু বাগানগুলোতে দেখা গেল এমন হৃদয়বিদারক দৃশ্য। ঝিনাইদহের শৈলকুপায় লিচু বাগান রক্ষায় কারেন্ট জালের পাতা ফাঁদে মরছে নানা প্রজাতির পাখি। ঝিনাইদহে এভাবে প্রতিদিন পাখি নিধনে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সচেতন মানুষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দীর্ঘ অপেক্ষার পর ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহ-খুলনা মহাসড়কে ট্রাকের অবৈধ পার্কিং, প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা, নেই কোন প্রতিকার

মহাজোটের আহ্বানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সকল প্রতিষ্ঠানে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন

পঞ্চগড়ে বাটোয়ারা মামলা করায় বাড়ি ছাড়া ৮ পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন পৌর মেয়র

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ

হরিণাকুন্ডুতে এডিবি ও কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি, চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে নারী দিবস উদযাপন