crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম,ভুট্রা,চিনাবাদাম,পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায়  ৪হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ছে।

বুধবার(৬নভেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।কৃষি প্রণোদনার মধ্যে ২১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা,১০কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,২০জন কৃষককে ১ কেজি পেঁয়াজ, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি,১৫০ জন কৃষককে ২০ কেজি গম,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,১৪০জন কৃষককে ২ কেজি ভুট্রা, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি প্রদান করা হয়।

ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাজিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপায় লিচু বাগান রক্ষায় কারেন্ট জালের ফাঁদ, মরছে নানা প্রজাতির পাখি!

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ২১০০ কেজি চালের চালান আটক

মধুপুরে গৃহহীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন

দীর্ঘ ২১ বছর পর নাসিরনগর উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতির কমিটি গঠন

দীর্ঘ ২১ বছর পর নাসিরনগর উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতির কমিটি গঠন

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি আবশ্যক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপায় মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক গ্রেফতার

হোমনায় জাতীয় বীমা দিবস উদযাপন

ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত