crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘জু-য়া-মু-ক্ত’ ঝিনাইদহে আবারও শুরু হয়েছে জু-য়া-র আসর!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহে আবারো জু-য়া খেলার রমরমা আসর শুরু হয়েছে। সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামান ঝিনাইদহ জেলাকে জু-য়া- মুক্ত করে চলে যাওয়ার পর জু-য়া-ড়ি-রা আবারো মাথাচারা দিয়ে উঠেছে। তারা জেলার বিভিন্ন স্থানে গোপন আ-স্তা-না গড়ে তুলে নতুন করে এই মরণ খেলা শুরু করেছে। সম্প্রতি র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল অংকের টাকাসহ জু-য়া-ড়ি-দে-র আটকের খবর প্রমাণ করে জেলায় জু-য়া-ড়ি-দে-র দাপট আগের মতো শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে জেলা শহরের বিভিন্ন স্থানেও এই আসর বসতে পারে এমন আশঙ্কা করছে সচেতনমহল।

তথ্য নিয়ে জানা গেছে, গোয়েন্দা নজরদারির অভাবে হরিণাকুন্ডুর বিভিন্ন এলাকার পান বরজ ও বাজারে নিয়মিত জু-য়া-র আসর বসছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের হাত করে এই খেলার আসর চলছে বলে কথিত আছে। পশ্চিমাঞ্চলে সাধুহাটি, সাগান্না, হলিধানি, কুমড়াবাড়িয়া, গান্না ও মহারাজপুর এলাকায় জুয়াড়িদের অভয়ারণ্য হয়েছে। প্রতিদিন লাখ লাখ টাকার জু-য়া-র বোর্ড বসছে এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গান্না ইউনিয়নের গান্না, চন্ডিপুর, পশ্চিম ঝিনাইদহ, পার্শ্ববর্তী ইকড়া (কোটচাঁদপুর উপজেলার), কুমড়াবাড়িয়ার জাড়গ্রাম, ধুপাবিলা, ডেফলবাড়ী এলাকায় নিয়মিত বসছে জু-য়া-র আসর। এসব জু-য়া-র আসরে মহেশপুর, কালীগঞ্জ, হরিণাকুন্ডু, কুষ্টিয়া, মাগুরা ও যশোর থেকে জু-য়া-ড়ি-রা আসে। ফোরগুটি, ওয়ানটেন, ফ্লাসসহ বিভিন্ন জু-য়া খেলা চলে এই আসরে। পুলিশের গ্রেফতার এড়াতে সেখানে নিজস্ব পাহারাদার নিয়োগ করা থাকে। তারা লোকজন চলাচলের রাস্তায় জু-য়া বোর্ড থেকে অনেক দূরে পাহারা দেয়। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর গাড়ি দেখলেই সতর্ক করা হয় জু-য়া-ড়ি-দে-র।

গান্না অঞ্চলে জু-য়া খেলা হয় কিনা জানতে চাইলে চন্ডিপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গ্রামের মধ্যে চায়ের দোকানে তাস খেলে কিছু মানুষ। কিন্তু তাস খেলার আড়ালে জুয়া খেলা হয় কিনা তা দেখা হয়নি।

তবে গ্রামবাসীর অভিযোগ গান্না কারিগরি স্কুলের পাশে, গান্না গ্রামের মধ্যে ও পশ্চিম ঝিনাইদহ গ্রামে কয়েক দিন পর পর জু-য়া-র আসর বসে। এই আসরে মাইক্রো গাড়িতে করে দূর দূরান্ত থেকে জু-য়া-ড়ি-রা আসে। এছাড়া কুমড়াবাড়িয়া, নগরবাথান, ধোপাবিলা, জাড়গ্রাম, হলিধানি অঞ্চল, সাগান্না, সাধুহাটি, কালীগঞ্জের বারোবাজারসহ জেলার বিভিন্ন ইউনিয়নে জু-য়া-র আসর বসে বলে জানা গেছে। পুলিশ অভিযান চালিয়ে অনেক জু-য়া-ড়ি-কে আটক ও বসার জায়গার ভেঙ্গে দিলেও আবার তারা চালু করে। ৪ দিন আগে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি অঞ্চলের কুশাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ৯ জু-য়া-ড়ি-কে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার হয় টাকা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে চাঁদাবাজ,ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

চকরিয়া পৌরসভায় বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি বৈঠক

চলমান ‘কঠোর লকডাউন’ বা কঠোর বিধিনিষেধ বাড়ানো হতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিশেষ আমল

ভ্যাকসিন আসা নিয়ে শঙ্কা নেই: রংপুরে তথ্যমন্ত্রী

ডোমারে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত

শাবিপ্রবি’র ভিসির পদত‍্যাগের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

শাবিপ্রবি’র ভিসির পদত‍্যাগের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

ব্যাপক নকল ওষুধ উদ্ধার:সৈয়দপুরে ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদণ্ড