crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শহিদদের মাগফেরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এরই মধ্যে এ দিনটিকে সরকার ‘জুলাই শহিদ দিবস’ ঘোষণা করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিম উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

সেপ্টেম্বর-অক্টোবরে তফসিল এবং এ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রত্যাশা সিইসির

হোমনায় টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের পক্ষ থেকে ইউএনও তাপ্তি চাকমার বিদায় সংবর্ধনা

এসপিকের উদ্যোগে জামালপুরের লক্ষ্মীরচরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

গুরুদাসপুরে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় হাজির বৃদ্ধ দম্পতি

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

রংপুরে ধানক্ষেত থেকে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার