crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সং*ঘর্ষ, নিহত-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে সং*ঘর্ষের ঘটনায় একজন হাজতি নিহত হয়েছেন।

২৮ নভেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত।

কারাসূত্রে জানা গেছে, ২৭ নভেম্বর ২০২৫  বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. পাগলা হযরত(২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মোঃ ইমান হোসেন-এর পুত্র। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২ (২)-২৫ এর আসামী ছিলেন।

এই ঘটনায় অপর হাজতি মো. রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের পুত্র।

গণমাধ্যমকে কারাগার সূত্র জানায়, বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সাথে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আ*ঘাত করেন। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মো. পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল ২৭ নভেম্বর  বৃহস্পতিবার  ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন পাগলা হযরত।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা গণমাধ্যমকে বলেন-‘ মারা যাওয়া পাগলা হযরতের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে ঢাকা জেলা কারাগার। আর অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যৌক্তিক মামলা না নিলে ১ মিনিটে ওসিকে সাসপেন্ড করা হবে : ডিএমপি কমিশনার

ঘোড়াঘাটে কম্বল বিতরণ, সরকারি বরাদ্দ কম হওয়ায় দুর্ভোগে শীতার্ত মানুষ

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন নিরুত্তাপ প্রচারণা

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫৮৭

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

নেত্রকোনার দুর্গাপুরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি ব্রিজ

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- পিক-আপ মুখোমুখি সং’ঘর্ষে তিনজনের প্রাণহানি

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

খোকসায় অজ্ঞাত ঠিকানার এক শিশুর সন্ধান

দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৮৭৪

১২২ বার পেছাল সাগর-রুনি হ*ত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ