crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে নকল প্রসাধনী সামগ্রী উদ্ধারসহ গ্রেপ্তার-৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় দেওয়ানগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী উদ্ধারসহ এই চক্রের ৭জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ওসি ডিবি(উত্তর) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/আবু সালেহ শাহীনের নেতৃত্বে এএসআই(নিঃ) আমিরুল ইসলামসহ ৮ জন ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন  চরভবসুর ঠাটাপাড়া গ্রামে মোঃ ফুল মিয়া(৬০), পিতা ঝনুক খলিফা এর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন (১) মোঃ মিজানুর রহমান রিপন(১৯), পিতা-মোহাম্মদ নিজাম শেখ, (২) মোঃ আকাশ ইসলাম(২০),পিতা-মোঃ নিয়াজ উদ্দিন, (৩) মোঃ মামুন ইসলাম(২১),পিতা-মোঃ হেদায়েত ইসলাম, (৪) মোঃ সাজিদ ইসলাম(২৫) পিতা-মৃত রিজু আহমেদ, সর্ব সাং -হরিপুর শালদহ, (৫) মোঃ খোকন মন্ডল(৩২),পিতা-মোঃ সাদেক মন্ডল, সাং-হরিপুর ফরাজিপারা, (৬) মোঃবাবুল হোসেন ডাবলু(৩৮), পিতা-মোঃ খয়ের আলী খৈই,হরিপুর নদীরকূল, সর্ব থানা ও জেলা কুষ্টিয়া, (৭) মোঃ মনির উদ্দিন(৫২),পিতা -মৃত মোসলেম শেখ, সাং- খোলাডাঙ্গা, থানা ও জেলা যশোর, দেরকে গ্রেপ্তার করা হয়। পরে এদের হেফাজত হতে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত নকল প্রসাধনী সামগ্রীর  আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার ১৫ টাকা ।
সূত্রে আরও জানা যায়, ডিবি অফিসে গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশের বৃহতম মেট্রোরেল এক ধাপ এগিয়ে

হোমনায় বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডোমারে অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

চকরিয়া থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণে -এসপি মাসুদ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোটা আন্দোলন: স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

কদমতলীতে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর দেওয়ান

ঘাড়মোরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের ঈদ সামগ্রী বিতরণ